কেন দেশের 'মোট টাকা' এর বরং 'মোট ঋণ' বেশি হয়ে গেছে?।

 কেন দেশের 'মোট টাকা' এর বরং 'মোট ঋণ' বেশি হয়ে গেছে?


বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত মুদ্রা সরবরাহ (ব্রডমানি এমটু), জমা (ডেপোজিট) এবং মোট ব্যাংকিং ঋণের (ব্যাংক ক্রেডিট) মার্চ '২৪ তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, মুদ্রা সরবরাহে মোট টাকার চেয়ে মোট ঋণ অনেক বেশি হয়েছে। মাত্র এক অর্থবছর আগে (এম-টু ব্রডমানি অর্থে) মোট টাকা এবং মোট ঋণের প্রায় সমান ছিল। ২০২২ সালে ব্রডমানি, মোট ব্যাংক ঋণের চেয়ে বেশি ছিল। মার্চ '২৪ এ ব্রডমানি (এমটু) ১৯.৩৭ লক্ষ কোটি টাকা যার মধ্যে টাইম ডেপোজিট ডিএমবি ১৪.৮১ লক্ষ কোটি টাকা এবং এম-ওয়ান ৪.৫ লক্ষ কোটি টাকা। টাইম ডেপোজিট ও ডিমান্ড ডেপোজিট মিলে মোট জমা ১৬.৭৫ লক্ষ কোটি টাকা। কিন্তু মোট ব্যাংক ঋণ ২০.১১ লক্ষ কোটি টাকা, যেখানে অগ্রিম ১৫.৮৩ লক্ষ কোটি টাকা আর মাত্র ৩.৯ লক্ষ কোটি টাকা ছিল বিনিয়োগ।

Comments